জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ - The News Lion

জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ

 


দি নিউজ লায়ন;   শুক্রবার সকালে সাঁকরাইল থানার নলপুরের সার পাড়ায় জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। মৃত ব্যাক্তির নাম হারান সার (৫০) । ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী মূল অভিযুক্ত সুভাষ সার সহ ৫ জনের বিরুদ্ধে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।


জানা গেছে এলাকার একটি জমি বিবাদকে কেন্দ্র করে হারান সার এর পরিবারের সঙ্গে এলাকার কয়েকজন যুবকের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাতেও উভয়পক্ষের মধ্যে ঝামেলা বাধে যদিও পরে সেটা মিটে যায়। অভিযোগ শুক্রবার সকালে হারান সার কাজে যাওয়ার সময় সুভাষ সার একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনায় হারান সার মাটিতে লুটিয়ে পড়লে সুভাষ ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে হারানকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ প্রশাসন সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.